বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আগামী ৫ এপ্রিল থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৩৪ বার পঠিত
আগামী ৫ এপ্রিল থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল
ফাইল ফটো

মেট্রোরেল চলাচলের সময় আরও ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। চলতি মাসে (মার্চ) মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি স্টেশন চালু হয়ে যাবে।

ছিদ্দিক আরও বলেন, আগামী জুলাই থেকে মেট্রোরেল চলাচল পুরোদমে শুরু হবে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।

তিনি বলেন, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী চলাচল করেছেন। এতে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। তবে একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। আয়ের চেয়ে ১ কোটি ১৩ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে। ব্যয়ের একটি বড় অংশই বিদ্যুৎ বিল।

উল্লেখ্য, গেল ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com