বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে ইসলামী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২১৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিউম্যান ওয়েলফেয়ার ইনস্টিটিউট নামের একটি সংগঠনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই উৎসবের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান।
প্রসাদপুর কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক ড. আতিকুর রহমান। কোরআন তেলাওয়াত করেন আব্দুল হাকিম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশন অবসরপ্রাপ্ত উপপরিচালক সুলতান আহমেদ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাইনুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, মেসার্স নজরুল অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলামসহ আরো অনেকে।
উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ক্বেরাত, আজান, নির্ধারিত বক্তব্য, হামদ-নাত, ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com