বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাঁকায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার পল্লী কর্মী-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রয়াসের লিফট চর ল্যান্ড লিজ কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে ৫০ জন খামারিকে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হাসান মাসুদ, এসিআই গোদরেজ লিমিটেড কোম্পানির টেরিটরি অফিসার ডা. আবু সায়ীদ, প্রয়াসের লিফট ল্যান্ড লিজ কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার ডা. রাজিন বিন রেজাউল, কারিগরি কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান শাহীন, ইউনিট ব্যবস্থাপক ডলার মাহমুদ, স্বাস্থ্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, টেকনিক্যাল বিভিাগের প্রোগ্রাম অফিসার মো. শাফিউল ইসলামসহ স্বাস্থ্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রশিক্ষণে ডা. হাসান মাসুদ গরু মোটাতাজাকরণ বিষয়ের ওপর বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভ্যাকসিন, কৃমিনাশক, রেশন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এই সময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে খামারিদের মাঝে কৃমিনাশক, লিভার টনিক, জিংক, ডিসিপি এবং জীবাণুনাশক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com