বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

পবিত্র ঈদুল ফিতর উদযাপন, জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টায় কালেক্টরেট গ্রিন ভিউ স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রত্যেককে এক কেজি পোলাওয়ের চাল, এক লিটার সয়াবিন তেল, এক প্যাকেট লাচ্ছা সেমাই ও এক প্যাকেট সেমাই, এক পিস সাবান, একটা নুডুলস, চিনি এক কেজি, পেঁয়াজ এক কেজি, মসুর ডাল এক কেজি, পাউডার দুধ ৭৫ গ্রাম, মসলা, বুন্দিয়া, কিসমিস ৫০ গ্রাম, লবণ ১ কেজি ও এক কেজি করে আলু।
এসময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই সামান্য খাদ্যসামগ্রী আপনাদের দেয়া হলো। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
এসময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর তৌফিক আজিজ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com