বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৫০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে ওই প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য দেনÑ সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলি ও সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক লোকমান হাকিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম টাইগার ও প্রভাষক আব্দুর রাকিব, বিদায়ী ছাত্রী ওয়াসেক নাহার ও মাইশা ফারজানা নওশীন, বর্তমান ছাত্রী তাহমিনা খাতুন ও লাইসা জামান।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com