বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের সোনার মোড়-বালিগ্রাম এলাকায় অবস্থিত নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র তুলে দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিশিষ্ট চিকিৎসক ডা. ময়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান রজ্জু। স্বাগত বক্তব্য দেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে স্কুলের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। নিজ জন্মস্থান উল্লেখ করে এই বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি বিদ্যালয়ের সুনাম ও লেখাপড়া এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে এলাকার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।
আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী অংশ নিবেন। তাদের মধ্যে ৪৪ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com