বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ২০০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির নিয়মিত মাসিক সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা পরিষদের মরহুম মইনুদ্দীন মণ্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর), আব্দুস সালাম (শিবগঞ্জ), কবির আহমেদ খান (গোমস্তাপুর), তারিক-উজ জামান সুমন (নাচোল), সংরক্ষিত আসনের সদস্য তাসলিমা বেগম ও শবনম সাবিহা কেয়া এবং জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ অন্য সদস্যবৃন্দ।
সভায় পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা ও বিগত সভার সিদ্ধান্তগুলো অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com