বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা, আগামী ৩০ মে গণশুনানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে আগামী ৩০ মে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীদের নিয়ে গণশুনানি হবে। এছাড়া ৩১ মে দুর্নীতিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ দুটি কর্মসূচিকে সামনে রেখে বুধবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন-দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মো. কামরুল আহসান; সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মো. মনিরুজ্জামান; উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমান; জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু; চাঁপাইনবাবগঞ্জে টিআইবির এরিয়া ম্যানেজার সফিকুল ইসলামসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
সভায় আগামী ৩০ মে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীদের নিয়ে অনুষ্ঠেয় গণশুনানি সফল করার আহ্বান জানান দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মো. কামরুল আহসান। তিনি বলেন, সেবাগ্রহীতারা যেন উপস্থিত হয়ে তাদের মতামত বা অভিযোগ তুলে ধরতে পারেন সেজন্য তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। গণশুনানির আগে পোস্টার, লিফলেট বিতরণ করা হবে এবং মাইকিং করা হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযোগ বাক্স রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com