শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন ইউনবয়ন পরিষদের ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আর এই তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জুড়ে মৃদু হাওয়া ও সেই সাথে হালকা বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন, শাহজাহানপুর ইউনিয়ন ও দেবীনগর ইউনিয়নে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন- সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. রফিক উদ্দিন (৩৫), শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও দেবীনগর ইউনিয়নের মো. মোজাম্মেল হকের ছেলে ইসারুল (৪২)।

নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বজ্রপাতে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ মে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাত হলে হতাহতের ঘটনাগুলো ঘটে। মাছ ধরতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় ইসারুল। রফিক ধান কাটতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় এবং জাহাঙ্গীর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের নিকট দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com