মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউপির উন্মুক্ত বাজেট সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২০৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট সভায় ইউনিয়ন পরিষদ সচিব আমিরুল ইসলাম বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৪২৭ টাকা আর ব্যয় ৪ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৪২৭ টাকা ধরা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫০ হাজার টাকা।
চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবেদ আলী দেওয়ান, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক, শ্রীমন্ততপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আজিজুর রহমান ও মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুু তালেব।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com