বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রহনপুরে আনুষ্ঠানিকভাবে আম ক্রয়-বিক্রয় শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আমবাজারে আনুষ্ঠানিকভাবে ক্রয় ও বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে রহনপুর রেলস্টেশন সংলগ্ন আমবাজারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
রহনপুর পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে স্বাগত বক্তব্য দেন- রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ, গোমস্তাপুর উপজেলা আমচাষি ও আম ব্যবসায়ীর সভাপতি আফতাব উদ্দিন লালান, ক্ষুদ্র আম ব্যবসায়ী আতাউর রহমান বাবু, রহনপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুসলেমউদ্দীন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আসাদুল্লাহ আহমদসহ অন্যরা।
আলোচনা শেষে রহনপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে সংযোজিত নতুন আমবাজারের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলায় ৪ হাজার ২২০ হেক্টর জমির বিপরীতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৮৯৮ টন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com