সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রানীহাটি ইউনিয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্সভিত্তিক বিপণন বিষয়ক উপ-প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১০ এ ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- পেস প্রকল্পের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, প্রকল্প কর্মকর্তা মোমেনা ফেরদৌস, ইউনিট ব্যবস্থাপক মো. জোহরুল ইসলাম, হিসাবরক্ষক রাসেল পারভেজ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী নারুল হকসহ অন্যরা।
প্রশিক্ষণে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রয়াসের কর্মএলাকার ১ হাজার জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় পেস প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com