সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ কর্তৃক ১৩ কেজি গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৪০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ৩১ মে ২০২৩ ইং তারিখ ০১:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন গঙ্গারামপুর বেইলী ব্রীজের পশ্চিম পাশে জনৈক মোঃ বাবু মিয়া এর ইলেক্ট্রনিক্স দোকানের সামনে শিবগঞ্জ হতে মনাকষাগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) গাঁজা-১৩ কেজি সহ পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ স্বপন হোসেন (৩৮), পিতা-মৃত মাতাব্বর হোসেন,

মাতা-মোছাঃ হোসনে আরা বেগম, সাং-মনাকষা চৌধুরী পাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী বহুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পূর্বে তার নামে এ সংক্রান্ত আরো একটি মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্ মিডিয়া’কে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com