রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শস্যবীমাসহ কয়েকটি দাবিতে কৃষকবন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২০৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

কৃষকের নামে শস্যবীমা চালু ও ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয়, সারসহ সকল কৃষি উপকরণের দাম কমানো, প্রকৃত কৃষককে কৃষি কার্ড দেওয়া, কৃষি সেচে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জে কৃষকবন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কৃষকবন্ধন করা হয়।
শনিবার বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিষদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী চলা

কৃষকবন্ধনে বক্তব্য দেনÑ বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির সহসভাপতি হাসান আলী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কৃষকবন্ধু অধ্যাপক সাদিকুল, অ্যাডভোকেট আবু হাসিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র জেলা সভাপতি ইসরাইল সেন্টু।

বক্তারা বলেন, দেশের কৃষকের মুখে হাসি নেই, তারা ধানের দাম পাচ্ছেন না। আর সারসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে কৃষক আজ দিশেহারা। সরকার ভর্তুকি দিলেও তা প্রান্তিক কৃষক তার সুফল পাচ্ছে না। তারা কৃষক সমিতির দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com