রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২০৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন-করতে হবে জাতীয়করণ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ-বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও মাদ্রাসা শিক্ষক সমিতি নাচোল শাখার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে নাচোল বাসস্ট্যান্ডে মানববন্ধনে মিলিত হয়। শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক, সাবেক

সভাপতি সাদিকুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, তৌফিকুর রহমান, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম ও শাহীন বানু।
বক্তারা অনতিবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com