শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় বিক্রি হচ্ছে চারাসহ কৃষিপণ্য

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

‘গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’, এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা চলছে। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
শুক্রবার ছুটির দিন হওয়ার বিকেলে ছিল বৃক্ষপ্রেমীদের ভিড়। অনেকেই শিশুসন্তানদের বৃক্ষ মেলা দেখাতে নিয়ে এসেছেন। কেউ কেউ বিভিন্ন গাছের চারাও কিনেছেন মেলার স্টলগুলো থেকে। পাশাপাশি কৃষিপণ্যও কিনছেন অনেকেই।
মেলায় বন বিভাগ, হর্টিকালচার সেন্টার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, মনামিনা কৃষি খামার, বনসাইসহ বিভিন্ন নার্সারি ফলদ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা নিজ নিজ স্টলে প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করছে। সেই সঙ্গে কারো কারো স্টলে রয়েছে খাদ্যপণ্যও। মনামিনায় পাওয়া যাচ্ছে গৌড়মতিসহ নাবি জাতের আম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com