রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় স্বাচিপের দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে ডা. রাব্বানী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ। মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া হাই স্কুল মাঠে এই ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি।
এই হেলথ ক্যাম্পে যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাচিপের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আগে স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ডা. গোলাম রাব্বানী। পরে ফ্রি হেলথ ক্যাম্পে যোগ দেন তিনি।
সকাল ১০টায় হেলথ ক্যাম্পের আয়োজন শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। হেলথ ক্যাম্পে চিকিৎসা বিজ্ঞানের সব শাখার বিশেষজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের ফ্রি ওষুধও দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com