রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালন করবে আওয়ামী লীগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২০০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছেÑ শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে কোরআনখানি, সেখানে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালি এবং র‌্যালিটি আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সম্ভাব্য আগামী ২৬ আগস্ট বৃহৎ পরিসরে শোক সভা হতে পারে।
শনিবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ১০টায় জেলাশহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপি। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি।
সভায় আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ফেরদৌসী ইসলাম জেসি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনসহ কমিটির অন্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com