রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শোক দিবস পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৯০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান; বঙ্গবন্ধু পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উপ-আঞ্চলিক কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সহকারী আঞ্চলিক পরিচালক শামসুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান।

আলোচকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশমাতৃকার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুখতার আলী।
আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com