শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

বহরমে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম কোকাপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে মো. সেতাউর রহমান সজিব (২৩), জালমাছমারী গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে মো. মেজবাউল হক (৩২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার বহরম কোকাপাড়া এলাকা থেকে ৫৪ বোতল ফেনসিডিলসহ মো. সেতাউর রহমান সজিব ও মো. মেজবাউল হককে গ্রেপ্তার করা হয়।

এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১২০ টাকা।
র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি চালান আসছে। এরপর র‌্যাবের অপারেশন দল সেখানে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলের সিটের নিচে, তেলের ট্যাংকি ও বিভিন্ন অংশের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com