শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আসর শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে শুরু হয়েছে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আসর। বৃহস্পতিবার সকালে পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এ উপলক্ষে স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন- প্রতিটি খেলায় হার-জিত আছে, তাই সহনশীল মনোভাব নিয়ে খেলতে হবে। একে অন্যের প্রতি উদারতা দেখাতে হবে। তিনি বলেন- খেলাধুলা শারীরিক বিকাশের সঙ্গে মানসিক বিকাশ ঘটায়। শরীর ও মন ভালো থাকে, যে কোনো খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই তোমরা নিয়মিত যে খেলায় পারদর্শী সে খেলাটাই চর্চা করবে। এছাড়া তোমরা মাদক থেকে দূরে থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ। এসময় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে উপজেলা পর্যায়ে বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বালক-বালিকারা অংশ নিচ্ছেন। আগামীকাল শনিবার চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। জেলা শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com