শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে ভূগর্ভস্থ পানির অবস্থা নিয়ে কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা নিয়ে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাচোল পৌরসভা হলরুমে এলজিআই, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন, কসবা ইউপির প্যানেল চেয়ারম্যান রহিদুল ইসলাম, কমিউনিটি মবিলাইজার বেলাল উদ্দিন ও আব্দুল লতিফ।
বক্তারা বলেন, নাচোল উপজেলায় সার্বিকভাবে বিগত ১০ বছরে পানির স্তর ৩০ ফুট এবং নাচোল পৌরসভা ও ৪টি ইউনিয়নের কোথাও কোথাও ৫০ ফুট পর্যন্ত নেমে গেছে। এ অবস্থায় আমাদের যত দ্রুত সম্ভব নদীর পানিকে খাঁড়িগুলোতে নিয়ে এসে সেচের ব্যবস্থা করে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে ফসল চাষ করতে হবে। তবেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার সেফ হবে এবং সার্ফেস ওয়াটার পেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন কসবা ইউনিয়ন পরিষদের নারী সদস্য ইসমাতারা ও নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কসবা ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ, উপজেলা ফেডারেশন ও ইউনিয়ন আসোসিয়েশনের সদস্যগণ এবং সেচ্ছাসেবক, সাংবাদিকসহ বিভিন্ন এলাকা হতে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com