শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

রাজশাহী বিভাগে ২০২২-২৩ অর্থবছরে শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ প্রধান নির্বাহী

কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
গত বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীরের কাছ থেকে এই পদক গ্রহণ করেন মো. আফাজ উদ্দিন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের দপ্তরে নির্বাচিত

সদস্যদের পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্মাননা পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেয়া হয় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনকে।
পদক পাওয়ায় অনুভূতি প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, নির্বাচিত হয়ে সে লক্ষ্য বাস্তবায়নে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ,

মাদরাসা, ক্রীড়া, সংস্কৃতি, চিকিৎসা সহয়তাসহ বিভিন্ন অবকাঠামো ও সামাজিক উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এই পদক আগামীতে আমাদের পরিষদের সদস্য এবং সকল কর্মকর্তা ও কর্মচারীকে উৎসাহিত করবে।
এ সময় জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল জলিল (সদর), মো. আব্দুস সালাম (শিবগঞ্জ), হোসনে আরা পাখি, মো. কবির খান (গোমস্তাপুর), মো. তারিক-উজ জামান সুমন (নাচোল) এবং সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম ও সাবিহা শবনম কেয়াসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com