শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জের সেই ভ্যানচালক মিস্টার আলী এলজিইডিতে নিয়োগ পেলেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

মিস্টার আলী।পেশায় ভ্যানচালক। তবে তার ‘নেশা’ এলাকার রাস্তাঘাটে খানাখন্দ দেখলেই সংস্কার করা। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে স্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের ভ্যান চালক মিস্টার আলীকে নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক সোনার দেশ ও দৈনিক জাগো কণ্ঠ পত্রিকা। সেই মিস্টার আলীকে এবার কাজ দিয়েছে এলজিইডি। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং মিস্টার আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

এজিইডিতে কাজের সুযোগ পাওয়ার পর ভ্যান চালক মিস্টার আলী বলেন, ‘এটা হ্যামার জন্য সুখবর, বাড়ির লোকজন খুশি হবে। এখন যে কাজ দিবে স্যারেরা, সেটা করব, এখন শিবগঞ্জে দিবে, কি নবাবগঞ্জে দিবে জানি না। তবে যেখানে দিবে, যেখানে যে কাজে পাঠাবে, সেটাই করব।’ মিস্টার আলী বলেন, ‘হ্যামি তো ম্যালাদিন থ্যাইকা রাস্তা ভাল করি, পেপারে তুল্যা ধরাতে স্যারের চোখে পড়্যাছে, তাই কাজটা দিলো,আপনারদের উপর খুব খুশি হয়্যাছি।’

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং জানান, মিস্টার আলীকে নিয়ে সংবাদটি দেখে একজন ভ্যান চালকের রাস্তা স্ব উদ্যোগে রাস্তা খানাখন্দ মেরামতের বিষয়টি জানতে পারি। পরে আমরা তার সম্পর্কে আরো খোঁজ খবর নিই। এরপর আমাদের গ্রামীণ সড়ক সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএস (লেবার কনট্রান্টিং সোসাইটি) এর সুপারভাইজার হিসাবে মিস্টার আলীকে নিয়োগ দেয়া হয়। আমাদের গ্রামীণ রাস্তা সংস্কারের যে কাজ হয়, গ্রামের হতদরিদ্র নারীরা মাটি উঠানোর যে কাজগুলো করে থাকেন। সেই কাজগুলোই দেখাশুনা করবেন মিন্টার আলী।বিডি ঢাকা অনলাইন ডেস্ক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com