রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটিকে অনুদান দিল জেলা পরিষদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটিকে অনুদান দিয়েছে জেলা পরিষদ। রবিবার বেলা ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের কাছে অনুদানের ৫০ হাজার টাকার চেক প্রদান করা তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ছোটকা, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য তোফিজুর রহমান পুতুলসহ অন্যরা।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা পরিষদের সহযোগিতায় জেলার কিশোরদেরকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে এবং কিশোরদের বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে গত ১৫ সেপ্টেম্বর ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ কে এম গালিভ খান।
টুর্নামেন্টে জেলার মোট ১৬টি কিশোর ফুটবল দল অংশ নিচ্ছে।
আগামী ৩ অক্টোবর বিকাল ৪টায় টুর্নামেন্টের সমাপনী ও চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com