শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আম বাগান টেকসই কতে সাথী ফসলের ওপর গুরুত্বারোপ জেলার কৃষি কর্মকর্তাদের মাসিক সভায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিভাগীয় মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার উপজেলা কৃষি কর্মকর্তাদের বলেন-বর্তমানে লাভজনক হওয়ায় কাটিমন আম চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। তারা নতুন নতুন আমবাগান গড়ে তুলছেন। বাগানগুলো যেন টেকসই হয় সেজন্য নতুন বাগানে আমের ফলনের আগ পর্যন্ত আদাসহ সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল চাষে আম চাষিদের উৎসাহিত করতে হবে। তারা যেন সাথী ফসল থেকে জমির লিজের টাকাটা ঘরে তুলতে পারেন।
সভায় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক জানান, বারমাসি কাঁঠাল চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া চাষিদের সঠিক পরামর্শ দিয়ে ডাব চাষে উৎসাহিত করতে হবে।
সভায় ফসল উৎপাদন ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক মোছা. রহিমা খাতুন।
সভায় সিনজেনটা কোম্পানির কর্পোরেট সিকিউরিটি প্রধান অবসরপ্রাপ্তমেজর হায়দার বাজারে ভেজাল ও নকল কীটনাশক থেকে কৃষকদের বাঁচাতে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com