শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে আগামী ২০ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর

সার্কেল) মো. জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
আরো বক্তব্য দেনÑ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাকছুদুর রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জীসহ বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনামতে, এবার প্রতিটি দুর্গাপূজাম-প এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিবারের মতো তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি পূজাম-প সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আর আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা চান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com