শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশুদের হামদ-নাত প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিশুদের মধ্যে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এই প্রতিযোগিতার আয়োজন করে। বৃহস্পতিবার ১২ রবিউল আওয়াল (২৮ সেপ্টেম্বর) জেলা শহরের পাঠানপাড়ায় প্রতিযোগিতা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জ এর সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

বিদ্যালয়টির নির্বাহী কমিটির নির্বাহী সচিব আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরীয়তুল্লাহ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন মিলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন। পরে দোয়া করা হয় এবং শেষে কেক কেটে শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com