শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নাচোলে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি নাচোলের সন্তান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাচোল উপজেলা সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের ব্যানারে সোমবার বাসস্ট্যান্ড মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার। এসময় বক্তব্য দেন- সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার বাণিজ্যিক প্রধান আবু তাহের খোকন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এ কে এম জিলানী, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি নাহিদ ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি সারোয়ার জাহান সুমন, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জোহরুল ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ।
মানববন্ধন সঞ্চালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নাচোল প্রতিনিধি শাকিল রেজা।
মানববন্ধনে বক্তারা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com