শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করেছে পুলিশ। সোমবার বেলা ১১টায় শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কুনাল মুখার্জি, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, সাবেক সভাপতি শ্রী প্রদীপ বড়ঘড়িয়া। সভা সঞ্চালনা করেন এএসআই আলমগীর।
মতবিনিময় সভায় শিবগঞ্জ উপজেলার ৪৬টি মন্দিরের দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিবগঞ্জ থানা এলাকায় অনুষ্ঠিত পূজাম-পগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিমা বিসর্জনের বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com