শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ইকো-কার্ডিওগ্রাফি চালু হলো

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ইকো-কার্ডিওগ্রাফি চালু করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এছাড়াও হাসপাতালটিতে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন করেন তিনি।
এসময় সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ আব্দুল ওদুদ।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ গৌড় বাংলাকে বলেন, ইকো-কার্ডিওগ্রাফি একসময় হতো, মাঝে চিকিৎসক না থাকার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এতে মেশিনপত্র নষ্ট হয়ে যায়। এখন নতুন মেশিন পাওয়া গেছে। এখন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মজিদ ইকো-কার্ডিওগ্রাফি করবেন।
সিভিল সার্জন আরো বলেন- হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন হওয়ায় এখন থেকে হাসপাতালে আসা রোগী ও তাদের সঙ্গে থাকা মানুষেরা পান করার জন্য বিশুদ্ধ পানি পাবেন। তিনি বলেনÑ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, একটি পূর্ণাঙ্গ পানি শোধনাগারের জন্য। কারণ এখন হাসপাতালে অনেক মানুষ আছেন। তাদেরকে পানির ব্যবস্থাটা করে দেয়া জরুরি। সংসদ সদস্য মহোদয় চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com