শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোয়েন্দা পুলিশের অভিযানে চুরি হওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার : চারজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হচ্ছে- ১২৫ সিসি নীল কালো রঙের বাজাজ ডিসকভার, ১০০ সিসি লাল রঙের বাজাজ সিটি, ১২৫ সিসি নীল কালো রঙের টিভিএস স্ট্রাইকার, ১৫০ সিসি লাল রঙের অ্যাপাচি আরটিআর ও ১০০ সিসি কালো রংয়ের টিভিএস মেট্রো।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। শনিবার দিবাগত রাত হতে রবিবার বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা ও চোরাই মোটরসাইকেল ক্রেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে, তাদের হেফাজত হতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টিকরি বাজারের মো. জামাল উদ্দিনের ছেলে মো. ডলার আলী (২২), কানসাট গোপালনগর গ্রামের মো. আব্দুল আলীমের ছেলে সাব্বির আহমেদ সিফাত (২৫), হাউসনগর গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও বাগবাড়ী গ্রামের মো. এজাবুল হকের ছেলে মো. দুলাল বাবু (২৭)।
আবুল কালাম সাহিদ আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com