শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে চক্ষু হাসপাতাল চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চক্ষু হাসপাতালে জনসচেতনতা সৃষ্টিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য মো. আব্দুল হাকিম। সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার কোষাধ্যক্ষ মতিউর রহমান বরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের ডা. রুমানা আফরোজ লিয়া, ডা. ইমরান জাভেদ, ডা. তৌহিদুল ইসলাম সুজন, ডা. মোখলেসুর রহমানসহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু হাসপাতালে দুই শতাধিক বিভিন্ন বয়সের মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে-‘আপনার চোখকে ভালোবাসুন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com