শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এর মধ্যে সদর উপজেলায় ৬২, শিবগঞ্জে ৪৬, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৫ ও ভোলাহাটে ৩টি পূজামণ্ডপ রয়েছে। শুক্রবার ছিল ষষ্টিপূজা। মণ্ডপগুলোয় ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে। পূজা অর্চনা আর আরাধনার মধ্যে দিয়ে চলছে উৎসব। উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপগুলোতে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার ষষ্টি পূজার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ বলেন-পূজার প্রস্তুতি শেষ হয়েছে, এখন চলছে দেবীর আরাধনা।
অন্যদিকে গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছে। জেলার পূজা মণ্ডপগুলো আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বীট অফিসারদের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com