বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শীতের সবজি বাজারে দাম নাগালের বাইরে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের প্রকৃতিতে শীতের আমেজ। জেলাশহরের ফুটপাতগুলোয় শীতের পুরাতন পোশাক বিক্রিও শুরু হয়েছে। কাঁচাবাজারগুলোয় আসতে শুরু করেছে শীতের সব ধরনের সবজি। তবে দাম এখনো সাধারণ ভোক্তাদের নাগালের বাইরেই রয়েছে।
শুক্রবার জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজারে কথা হয় সবজি বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, প্রতি কেজি কাঁটা বেগুন পাইকারি ৬৪ টাকা এবং খুচরা ৭০-৮০ টাকা, পটোল পাইকারি ৩৮ টাকা এবং খুচরা ৪৫-৫০ টাকা, করলা ৮০ টাকা পাইকারি এবং খুচরা ১০০ টাকা, কচু পাইকারি ৮০ টাকা এবং খুচরা ৯০-১০০ টাকা, ফুলকপি পাইকারি ৭০ টাকা এবং খুচরা ১০০-১১০ টাকা, বাঁধাকপি পাইকারি ৬৬ টাকা এবং খুচরা ৭৫-৮০ টাকা, হল্যান্ড আলু ৫৪ টাকা এবং খুচরা ৫৮ টাকা, দেশী আলু পাইকারি ৭০ টাকা এবং খুচরা ৭৫-৮০ টাকা, কাঁচকলা ৪০ টাকা পাইকারি এবং খুচরা ৫০ টাকা, শাক ৫০-৬০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, ঝিঙ্গা ৬০-৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, মুলা ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ও কুমড়া ৩০-৪০ টাকা, কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মুরগি বাজারে কথা হয় বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, দেশী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫০ থেকে ৪৬০ টাকা, সোনালি ২৮০ থেকে ২৯০ টাকা, প্যারেন্স সাদা ২৮০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা প্রতি কেজি।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, লাল স্বর্ণা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা, ২৮ চাল মানভেদে ৫২ থেকে ৫৬ টাকা, জিরাসাইল ৬২ থেকে ৭০ টাকা, মসুর ডাল ১২০-১৩০ টাকা, মটর ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১০৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, দেশী পেঁয়াজ ১১০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭৫-৮০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অন্যদিকে জিরা প্রতি আড়াইশ গ্রাম ২২০ টাকা, আদা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছ বিক্রেতারা জানান, ২ কেজি ওজনের কাতল মাছ ৩২০ টাকা, আইড় মাছ ১ হাজার ১৫০ টাকা, বোয়াল ৬৫০ টাকা, চিংড়ি ৮৫০ টাকা, বাইম ১ হাজার ৪০০ টাকা, কই ৩৫০-৪০০ টাকা, পাবদা ৩৮০ টাকা, ছোট রুই ২৬০ টাকা, ছোট কাতল ২৫০ টাকা, মিরকা ২৪০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, ব্রিগেড ২০০ টাকা, ছোট বাচা ৪০০ টাকা বড় বাচা ৮০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com