বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

টানা ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক ছিল। পাশাপাশি হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক ছিল। ছুটি শেষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় যথারীতি কার্যক্রম আবারও চালু হয়েছে। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ থেকে ২৫ অক্টোবর টানা সাত দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল সাড়ে ১০টায় যথারীতি কার্যক্রম আবারও চালু হয়েছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম বলেন, শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে বন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।টানা ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com