বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চালু হচ্ছে ‘মনের জানালা’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে মনের জানালা কর্নার। যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেয়া হবে।
রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনায় সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই তথ্য জানান।তিনি বলেন, মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও সাধারণ ডাক্তার ও নার্সদের এ রোগ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারাই এ রোগের চিকিৎসা দেবেন। যন্ত্রপাতি পেলেই মনের জানালা কর্নারে প্রয়োজনে টেলি মেডিসিনের মাধ্যমেও চিকিৎসা সেবা দেয়া হবে।ভারতের মানসিক রোগ সম্পর্কে প্রচারণার ধরন উল্লেখ করে সিভিল সার্জন বলেন- আমরা সেদিকেই এগোচ্ছি যখন কমিউনিটি পর্যায়ে প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানসিক রোগী খুঁজে বের করে চিকিৎসা সেবার আওতায় আনা হবে।আলোচনা সভায় সিভিল সার্জন সভাপতিত্ব করেন।জাতীয় মানসিক স্বাস্থ্য বিভাগের কমকর্তা আশরাফুজ্জামান শাহীন

তার মাল্টিমিডিয়া উপস্থাপনপায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আত্মহত্যায় উদ্যত হওয়াদের একটি পরিসংখ্যান তুলে ধরেন। পরিসংখ্যানে বলা হয়, গত এক মাসে ভোলাহাট উপজেলায় ২৪ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১৪ জন, গোমস্তাপুরে ৫৪ জন, নাচোলে ৩১ জন ও শিবগঞ্জে ১০৫ জনকে পাওয়া যায়, যারা আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।সভায় আরো বক্তব্য দেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ সহ অন্যরা।২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মেডিকেল অফিসার ডা. মাসুম আরো একটি মাল্টিমিডিয়া উপস্থাপনায় মাসনিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন।আলোচনা সভায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা, নার্স, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com