বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে চিকিৎসক হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মঙ্গলবার বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল সরকারি- বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- বিএমএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদা ও সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম সাঈদ, ম্যাক্স হসপিটালের ব্যবস্থাপক আব্দুল বারী, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন-চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিনসহ অন্যরা।
মানববন্ধন থেকে চিকিৎসক নেতৃবৃন্দ ঘোষণা করেন- হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে সারাদেশেই প্রয়োজনে চিকিৎসা সেবা প্রদান বন্ধ করতে বাধ্য হবেন চিকিৎসকরা।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাজেম আলী আহমেদ (৪৮)। গত রবিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে ছুরিকাঘাতের শিকার হন তিনি।
ডা. কাজেম রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর দেবীনগর গ্রামের গোলাম মর্তুজার ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com