বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মৎস্যজীবী লীগ ও কৃষক লীগের শান্তি সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী লীগ ও কৃষক লীগ। সোমবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে এই সমাবেশ করা হয়।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।

আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়াম লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামাণিক, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাবেক সভাপতি সুলতানুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাবেক সভাপতি

নাহিদ শিকদার। সমাবেশ সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপ্রিয় জেলা চাঁপাইনবাবগঞ্জ, এ জেলায় যদি কেউ অবরোধের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে তাদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
বক্তারা সারাদেশে অবরোধের নামে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com