বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১৫ শিক্ষার্থী খেলোয়াড় পেলেন বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে ১৫ শিক্ষার্থী খেলোয়াড় পেয়েছেন ৩ লাখ ৪৬ হাজার টাকার বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ও ২ জনকে ১২ হাজার টাকা করে চেকের মাধ্যমে প্রদান করা হয়।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন দেশে প্রথমবারের মতো এই ক্রীড়া শিক্ষা বৃত্তি দিচ্ছে।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন- জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বুধুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা খেলার সঙ্গে থাকলে মানুষের শরীর ও মন ভালো থাকে। মাদক থেকে থেকে যুবসমাজকে দূরে রাখা যায়। তাই এই টাকাগুলো যারা পেয়েছেন, তারা ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com