বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা গোলাম মোস্তফা বিশ্বাসের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বুধবার বিকেলে রহনপুর কলোনি মোড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় এই ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, নাচোল উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু রেজা মোস্তফা কামাল শামীম, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরফান আলী চুটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারসহ অন্যরা।
সভা শেষে গোলাম মোস্তফা বিশ্বাস আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং আজ বৃহস্পতিবার বেলা ৩টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com