বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বারঘরিয়ায় ডেঙ্গু ও বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বারঘরিয়া ইউনিয়নের বাইশ পুতুল মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ডেঙ্গু ও বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএসএইড’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে।
বারঘরিয়া বাইস পুতুল মন্দিরের সভাপতি প্রনব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন- নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিত চ্যাটার্জি, বাইশ পুতুল মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল, উপদেষ্টা আনন্দ মোহন দাস, ধর্ম বিষয়ক সম্পাদক শংকর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা, মৃথিলা রানী দাস, লক্ষ্মী বর্মন, মিথিলা ও প্রমিলাসহ অন্যরা।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন-ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো জায়গায় পানি জমিয়ে রাখা যাবে না।
বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে তারা বলেন- বাল্যবিয়ের কারণে মেয়েদের স্বাস্থ্যহানী হয়, মৃত্যুও হয়। লেখাপড়া থেকে মেয়রা পিছিয়ে পড়ে। তাই মেয়েদের লেখাপড়া শেখাতে হবে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com