বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ত্রিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলাশহরের সোনার মোড় এলাকায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের  মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের বিপরীতে ২টি প্যানেলে মোট ১৪ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হচ্ছে, ভাইস চেয়ারম্যান প্রার্থী

আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু প্যানেল এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও গোলাম ফারুক মিথুন প্যানেল।পদাধিকার বলে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়ে আছেন।এবার মোট ভোটার ছিল ১ হাজার ৬০০ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন

সালামত হোসেন। শনিবার রাত পৌন ৮টা পর্যন্ত ভোট গণনা চলছিল।এর আগে একই জায়গায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এতে আরো উপস্থিত ছিলেন, বিগত কমিটির সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, সদস্য আবু সুফিয়ানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com