বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এছাড়া সকালে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুমলসুমসহ অন্যরা।
বক্তারা প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে সকালে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে জেলাশহরের বড় ইন্দারা মোড় এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনায় বক্তারা বলেনÑ প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদাসম্পন্ন বলে গণ্য করা উচিত।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com