বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চিত্রনায়িকা মাহিকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবছেন নৌকার প্রার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়নে আসন্ন সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। চিত্রনায়িকা মাহিয়া মাহি এ আসনে তার প্রতিদ্বন্দ্বী। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী আয়েশা আক্তার ডালিয়াও এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ দু’জনকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করছেন নৌকার প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, তারা অবশ্যই শক্ত প্রতিদ্বন্দ্বী। কেন আমি তাদেরকে দুর্বল প্রতিদ্বন্দী ভাবব? কারণ, তাদের পেছনে অনেক শক্তিশালী ব্যাক গ্রাউন্ড। তাদেরকে তো দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর যুদ্ধের ময়দানে দুর্বল যে ভাববে প্রতিপক্ষকে, সে তো বোকা।’

নায়িকা মাহির জনপ্রিয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে সরকার দলীয় এ সংসদ সদস্য বলেন, আমি কী করে বলব, উনি কীভাবে জনপ্রিয় আর কীভাবে জনপ্রিয় না? সেটা তো জনগণ নির্ধারণ করবে, সেটা জনগণ বলতে পারবে। যে রকম, আমি তো কোনো দিন বাংলা সিনেমা দেখি না। আমি কোনো সময় বাংলা সিনেমা কেন, কোনো সিনেমা দেখি না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com