শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত সেবাগুলোর বিষয়ে নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) প্রভাতী মাহাতো। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বারঘরিয়া ইউপি সদস্য সেমাজুল ইসলাম, আবদুল মালেক, তাসিকুল ইসলাম, সবর আলীসহ অন্যরা।
বৈঠকে উপকারভোগীরা অংশ নেন।
এর আগে বেলা ১১টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২৩-২৪ চক্রের নভেম্বর মাসের ১৩০ জন ভিডব্লিউবি কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভাতী মাহাতো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com