বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে মাছচাষিদের মধ্যে উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ১০ জন সদস্যকে মাছ চাষের উপকরণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় সংস্থাটির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে গুলশা-পাবদা মিশ্র চাষ, কার্প ফ্যাটেনিং ও পাঙ্গাস কার্প মিশ্র চাষ প্রদর্শনীর জন্য মাছ চাষ বিষয়ক উপকরণগুলো প্রদান করা হয়।
উপকরণের মধ্যে ছিল চুন, রোটেনন, ঝাঁকি জাল, ইউরিয়া, টিএসপি, সবজি বীজ, জিআই তার, মাচা জাল এবং রেকর্ড বুক।
উপকরণ বিতরণকালে সদস্যদের মাছ চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর ইউনিট ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ও হিসাবরক্ষক মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com