বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়নের চন্দ্রাইল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নাচোল সদর ও কসবা ইউনিয়ন যুবলীগ এই খেলার আয়োজন করে।
নাচোল উপজেলার হাকরইল যুব সংঘ বনাম গোমস্তাপুর উপজেলার বোগলার কাঁঠাল ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাকরইল যুব সংঘ ২-১ গোলে গোমস্তাপুর উপজেলার বোগলার কাঁঠাল ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। সম্মানিত অতিথির বক্তব্য দেনÑ নাচোল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি।
বিশেষ অতিথি ছিলেনÑ নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, মো. আনারুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আল মামুন।
খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি ও
প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টারমাইন্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাকিল রেজা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com