বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় মঙ্গলবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ লাখ ২০ হাজার ৬৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকাল সাড়ে ৯টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আনজিম মাকসুদ।
সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন জানান, এবার জেলায় ২ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা ছাড়িয়ে খাওয়ানো হয়েছে ২ লাখ ২০ হাজার ৬৬৫ জন শিশুকে। এবার ৬-১১ মাস বয়সের ২৬ হাজার ৬৩৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৪৩৪ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ১ হাজার ২০৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন সফল করতে ১৪৯ জন স্বাস্থ্য সহকারী, ২৩৭ জন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com