বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত মেধা বৃত্তি মূল্যায়ন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে উপজেলার ৮টি কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ২৩৪ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ১৫ শতাংশ পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন- ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রহমত আলী, উপাধ্যক্ষ মো. তাহাজ্জাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. হুমায়ন কবির।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাসুদ রানা জানান, কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার মান বৃদ্ধির লক্ষে উপজেলার কিন্ডারগার্টেনগুলো নিয়ে অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধির লক্ষেই মেধা বৃত্তি মূল্যায়ন কার্যক্রম শুরু করা হলো। তিনি বলেন, শিশুদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকরাও চান। বিশে^ প্রতিযোগিতামূলক শিক্ষার দৌড়ে ভোলাহাটকেও পিছিয়ে রাখতে চাই না। যে কারণে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের এ উদ্যোগ বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com